বিশিষ্ট নাগরিক কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ, চিকিৎসা গবেষক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

সোমবার (২৯ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে সিনেট সদস্যদের সম্মতিক্রমে সদস্য মনোনীত হন তিনি।

প্রথমে অধ্যাপক ডোনারকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করার দাবি জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান। তার এই প্রস্তাবে সমর্থন জানিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান অধ্যাপক ডোনারকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করার আহ্বান জানান।

এ সময় বেশ কয়েকজন সিনেট সদস্য তার এই বক্তব্যের সমর্থন জানালে উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম তাকে সিন্ডিকেট সদস্য হিসেবে ঘোষণা দেন।