ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
আরও পড়ুন
শিক্ষামন্ত্রীকে রাত ১০টা পর্যন্ত আলটিমেটাম, শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
গ্রেফতাররা হলেন- মোছা. লুকছানা (৩০), বিউটি খাতুন (৪০), মোছা. কাজলী বেগম (৪৫), মোছা. শেফালী (২০), মোছা. রাজিয়া বেগম (৩৫), মোছা. রানী বেগম (৩১), সোহাগ আলম, মো. রহিদুল মোমেন রাসেল, রাইসুল বসুনিয়া (রাসেল), মো. বাবু (১৮), মো. বিশাল (২০), মো. রোমান (৩০), মো. তাকদীর (২৩), মো. রাকিব (২৫), মো. আশিকুল ইসলাম (১৯), মো. দীপু (১৮), রাইসুল বসুনিয়া, মো. সজীব, রুবেল, মো. আসলাম হোসেন রাব্বি (২১), মো. শাহিন (৩৮), মো. চাঁন (৩৭), মো. ইয়াসিন (২৩)।
এছাড়াও রয়েছেন- মো. এরশাদ সাজু (২৬), মো. কাইয়ুম (৩২), মো. রাব্বি (২৪), মো. রিয়াজ (২২), মো. ওয়াজকুরুনী পারভেজ (২৬), মো. হাবিব (৩১), মো. সাইদুল ইসলাম, ইসমাইল হোসেন ওরফে ইউসুফ (২৪), মো. স্বপন মিয়া (৩৫), মো. শফিকুল ইসলাম (২৯), মো. এনামুল শেখ (৩৯), মো. আলয় আহম্মেদ বাবুল (২৬), সুজন (২৫), মো. শামীম হোসেন (২৫), আমজাদ হোসেন মানিক (৩৪), ইশা মনি (২০), মো. ইকবাল হোসেন (২২), মো. সুমন (৩০), মো. আকাশ (২২), মো. মেহেদী হাসান (১৯), মো. তাসদিব হোসেন সিয়াম (১৮), মো. মাসুদ (২১), মো. মোক্তার হোসেন ওরফে মামুন (২৮), মো. মাছুম (২০), হারুন অর রশিদ (২৫), মেহেদী হাসান (২৪), মো. ইয়াছিন (৩৪), মেহেদী হাসান খাঁন (১৮) ও মো. সাদিকুল ইসলাম।
আরও পড়ুন
বিমানের সেই কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে উল্টো মামলা করতে বললেন আদালত
তেজগাঁও বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল মঙ্গলবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ৬ জন, শেরেবাংলা নগর থানায় ১১ জন, মোহাম্মদপুর থানায় ১২ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন ও হাতিরঝিল থানায় ১২ জন রয়েছেন।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান নিয়াজ মেহেদী।
কেআর/কেএসআর








