রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। বর্তমানে তারা গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসভবনের একটি টেলিভিশন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ গণমাধ্যমকে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার পর ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে হাইকমিশনার ও তার স্ত্রী শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।তিনি আরও বলেন, কূটনৈতিক বাসভবন হওয়ায় নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া সেখানে প্রবেশের সুযোগ নেই। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন খুব একটা বড় না হওয়ায় তা দ্রুতই নির্বাপণ করা সম্ভব হয়। তবে বাসভবনের ভেতরে প্রচুর ধোঁয়া জমে যাওয়ায় বিশেষ যন্ত্রের সাহায্যে তা বের করার ব্যবস্থা করা হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণেই টিভির শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছিল বলে নিশ্চিত করেছেন তিনি।/
লাইফস্টাইল
ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন

শেয়ার করুন







