ঢাকার ধামরাইয়ে শ্বশুরবাড়িতে পরকীয়া প্রেমিকসহ নববধূকে গণধোলাই দেওয়া হয়েছে। শুক্রবার সকালে স্বামীর সঙ্গে ওই নববধূর খোলা তালাকের পর পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
একাধিক সূত্র জানায়, কুরলা ইউনিয়নের কেলিয়া গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কালু মিয়ার স্ত্রী ফারজানা আক্তার আশার সঙ্গে একই এলাকার রঞ্জু মিয়ার বখাটে ছেলে সাইফুল ইসলামের পরকীয়া প্রেম (বিবাহিত) ছিল। স্বামীর অগোচরে ওই নববধূ তার পরকীয়া প্রেমিকের সঙ্গে শ্বশুর বাড়িতেই বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপনে মিলিত হলে এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে। এরপর ওই পরকীয়া প্রেমিক যুগলকে গণধোলাই দেওয়া হয়। পরদিন (শুক্রবার) সকালে ওই নববধূর সঙ্গে তার স্বামীর খোলা তালাক সম্পন্ন করা হয়। এরপর ওই প্রেমিক যুগলের বিয়ে দেওয়া হয়। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে তাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।








