বিলের কিনার থেকে বনের ভেতর দিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে নুরু। এসেই হাঁকডাক। টম। টম।
বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে পারিবারিক মসজিদ। সামনে ঈদগা আর খেলার মাঠ। সবখানে খোঁজা শেষ করে ঢুকল অন্দর মহলে। টম, টম।
ঈদগার চারদিকে, মাঠের ওপারে ঘুরে এলো নুরু। তারপর ছুটল গ্রামের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে। খোঁজা শুরু করল এবাড়ি-ওবাড়ি।
ছুটল দুধকুমার নদীর তীরে। ঠিক হিজল গাছের নিচে দাঁড়ায় নুরু, যেখানে টমকে শেষবারের মতো দেখেছিল।








