রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকালে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৪০ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩১ জন, উত্তরা বিভাগ ৩৯ জন ও গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেনসিডিল, ১৭.৫ লিটার দেশীমদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল, একটি লোহার হাতুড়ি, দুইটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি ও নগদ ৩ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।








