ক্যাশলেস লেনদেনকে আরো জনপ্রিয় করে তুলতে নিজেদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ডিজিব্যাংকিং‘- এ বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।
গত ৮ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখন থেকে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের গ্রাহকরা ডিজিব্যাংকিং অ্যাপ-এর মাধ্যমে বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। ‘বাংলা কিউআর’ বাংলাদেশে সহজ ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের একটি সময়োপযোগী উদ্যোগ।








