জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল আর্থিক সেবা (এমএফসি) প্রদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ইন্টারনাল অডিট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বিভাগ: ইন্টারনাল অডিট।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ইনফরমেশন সিস্টেমস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, বিমা, বার্ষিক বেতন বৃদ্ধি, দুটি উৎসব বোনাস এবং স্বাস্থ্য/মেডিকেল বিমার সুযোগ রয়েছে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ জুলাই, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম








