সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): দূরদর্শী চিন্তাভাবনার জন্য সফল হবেন। অবচেতন মনের অস্থিরতা কাজের বিঘ্ন ঘটাতে পারে। এ সপ্তাহে পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব ও সম্মান বাড়বে। কোনো সুখবর আপনাকে আনন্দ দিবে। ব্যবসায়য়িক যোগাযোগ শুভ। সহানুভূতিশীল মানসিকতা বাড়বে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। প্রেম আবেগের ক্ষেত্রে বাস্তবতাকে মেনে চলুন। সপ্তাহের শেষে আপনার সামগ্রিক বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। জীবনসঙ্গীর শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): উচ্চশিক্ষা, গবেষণামূলক কাজে সাফল্য পাবেন। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। পেশাগত দায়িত্বে উন্নতির সম্ভাবনা আছে। জীবনসঙ্গীর সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। দীর্ঘদিনের পড়ে থাকা গুরুত্বপূর্ণ কাজের সমাধান হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যার যোগ দেখা যায়।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই): আর্থিক বিষয় শুভ। কেনাকাটায় সাবধানতা অবলম্বন করুন।  শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন। ভ্রমণের সুযোগ আসলেও অনেক চিন্তাভাবনা করুন। দূরথেকে পাওয়া কোনো সংবাদে আনন্দিত হবেন। ব্যবসায়ে কোনো বাধা আসলেও তা সাময়িক। ভ্রমণ শুভ।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আত্মবিশ্বাস, ধৈর্য বাড়বে। কর্মজীবনে সম্মান ও গুরুত্ব বাড়বে। নেতৃত্বে সফলতা পাবেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত উত্তেজিত অবস্থায় নেওয়া ঠিক হবে না। লেনদেনের বিষয়ে সতর্ক থাকা উচিত। প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন, সাফল্য পাবেন। প্রেম ও সৃজনশীলতায় মানসিক আনন্দ পাবেন। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন। প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক তৈরি হবে। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে। কাজেকর্মে যথেষ্ট চাপ বাড়তে পারে। নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। দাম্পত্য জীবনে সুখ অনুভব করবেন। অতিরিক্ত ব্যয়ের কারণে মানসিক চাপ অনুভব করবেন। প্রেম ও প্রণয়ের ব্যাপারে মধুর গাঢ় সম্পর্ক তৈরি হবে। আর্থিক লেনদেন ও বিনিয়োগে সতর্ক হতে হবে। সুস্বাস্থ্যের বিষয়ে মনোযোগী হোন। ভ্রমণ শুভ। 

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আপনার দায়িত্ববোধ ও দৃঢ়তার কারণে কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। শারীরিক বিষয় নিয়ে যথেষ্ট সতর্ক থাকুন। বিবাহিত জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোটখাটো বিষয়ে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। প্রিয়জনের জন্য হৃদয়ে টান টান উত্তেজনা অনুভব করবেন। মাথা ঠান্ডা রেখে ধীরস্থিরভাবে চিন্তাভাবনা করে প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত হবে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চুক্তি বা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। আপনার ব্যক্তিত্ব অন্যকে প্রভাবিত করবে। প্রেমের সম্পর্ক শুভ। আপনার শারীরিক দিকে খেয়াল রাখুন। সন্তানের দিকে আরো আগ্রহী হোন। ভাই-বোন ও আত্মীয়ের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে। অর্থ ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আয় সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে। শারীরিক সুস্থতায় মনোযোগী হোন। বিশেষ কোনো সংবাদে ভীষণ খুশি ও উৎফুল্ল হবেন। দাম্পত্য জীবন খুব ভালো কাটবে। প্রতিটি কাজে নিজেকে স্থির রাখার চেষ্টা করুন। ভ্রমণ শুভ।

কুম্ভ রাশি (২১জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যয় নিয়ন্ত্রণ করে চলতে পারলে মানসিরক চাপ কিছুটা কমবে। পারিবারিক কারণে মানসিক কষ্ট বাড়তে পারে। হিসাব-নিকাশ না করে ব্যবসায় অর্থ বিনিয়োগ করা আপনার জন্য ঠিক হবে না। পুরানো কোনো সম্পর্কে নতুন করে যোগাযোগ বাড়বে। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন। প্রেমের ক্ষেত্র শুভ ও স্বাভাবিক।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। মনে রাখবেন কর্মব্যস্ত ও সফল মানুষেরা সময়ানুবর্তী। এ সপ্তাহে কাউকে প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়িক ও পেশাগত দিকে আরো মনোযোগী হলে ভালো করবেন। পরিবার ও প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সৃজনশীল কাজে সফলতা পাবেন।