কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সায়েন্স খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশে ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে এ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গত ২৪ জুন ২০২৬ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাষ্য অনুযায়ী, প্রযুক্তিনির্ভর বিশ্বের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ প্রকৌশলী তৈরি করে দেশের প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা পূরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সুযোগও সৃষ্টি হবে।
উল্লেখ্য, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫টি অনুষদের অধীনে ৮টি বিভাগ চালু রয়েছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম)। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটেরেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ ও ব্যাচেলর অব ল’ (এলএলবি অনার্স)। রয়েছে মাস্টার অব পাবলিক হেলথ।
আরও তথ্যের জন্য আইএসইউ’র ওয়েবসাইট www.isu.ac.bd ভিজিট করুন বা ০১৩১৩০৩৭০৭০, ০১৩১৩০৩৭০৭১, ০১৩১৩০৩৭০৭৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।








