কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে আলোচনা তীব্রভাবে চলছে। কেউ বলছেন এআই লাখ লাখ চাকরি কেড়ে নেবে; কেউ বলছেন এটি নতুন কাজের সুযোগ সৃষ্টি করবে। সত্যি হলো উভয়টাই ঘটছে: কিছু কাজ অটোমেশনে চলে যাচ্ছে, আবার নতুন ধরনের পেশা ও দক্ষতার চাহিদা বাড়ছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও ব্যাংক, ই‑কমার্স, মিডিয়া, স্টার্টআপ ও ফ্রিল্যান্সিং খাতে এআই ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি।

এআই কী এবং কেন গুরুত্বপূর্ণ

সহজভাবে বললে এআই হলো এমন প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের মতো লিখা, ছবি তৈরি, ভাষা অনুবাদ, ডাটা বিশ্লেষণ বা কোড লেখা মতো কাজ করতে সাহায্য করে। তবে এআই নিজে সব কিছু স্বতন্ত্রভাবে করতে পারে না এটি মানুষের দেয়া ডাটা ও নির্দেশনার ওপর নির্ভরশীল। তাই সঠিক নির্দেশনা (প্রম্পটিং), তথ্য যাচাই এবং চূড়ান্ত সিদ্ধান্তে মানুষের ভূমিকা অপরিহার্য থাকবে।

কোন কাজগুলো সবচেয়ে দ্রুত বদলাচ্ছে?

রুটিনভিত্তিক ও পুনরাবৃত্তিমূলক কাজগুলো সবচেয়ে বেশি অটোমেশনের ঝুঁকিতে আছে। এর মধ্যে রয়েছে: ডাটা এন্ট্রি ও রুটিন রিপোর্ট, প্রাথমিক কাস্টমার সাপোর্ট, সাধারণ অনুবাদ, মিটিং সারসংক্ষেপ ও ই‑মেইল খসড়া তৈরি, সোশ্যাল মিডিয়ার সাধারণ ক্যাপশন ও প্রাথমিক গ্রাফিক ডিজাইন।

তবে এর অর্থ এই নয় যে পেশাগুলো ঘুরে দাঁড়াবে না; বরং এগুলোর কাজের ধরন বদলে যাবে সময় কম লাগবে, কিন্তু এখন আরও বিশ্লেষণী, সৃজনশীল ও সমস্যা সমাধানের দক্ষতা আশা করা হবে।

আরও পড়ুন

অন্যের নগ্ন ছবি তৈরির এআই ওয়েবসাইটে পাঠাচ্ছে ইউটিউব, এক্স!

কোন দক্ষতায় এখনো মানুষের বিকল্প নেই?

এআই যতই উন্নত হোক না কেন, কিছু ক্ষেত্র মানবরচিত দক্ষতা ছাড়া করা কঠিন-

  • নেতৃত্ব ও টিম ম্যানেজমেন্ট, জটিল সমস্যা সমাধান ও কৌশল নির্ধারণ, অনুসন্ধানী সাংবাদিকতা ও বিচক্ষণ নৈতিক বিচার
  • সৃজনশীল চিন্তা ও নতুন ধারণা উদ্ভাবন
  • রোগীর জটিল চিকিৎসা বা আইনগত সিদ্ধান্তে মানবিক বিবেচনা
  • আবেগজড়িত যোগাযোগ ও মানবিক সহানুভূতি

ভবিষ্যতের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে কী শেখা উচিত?

বিশেষজ্ঞরা বলছেন একটি দক্ষতায় দখল রাখলেই হবে না; বিভিন্ন দক্ষতার সমন্বয়ই আপনাকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখবে। নিচে এমন স্কিলগুলো এখন থেকেই শেখা যেতে পারে-

  • প্রযুক্তি ও ডাটা স্কিল
  • এআই টুল ব্যবহার (চ্যাটজিপিটি, গুগল জেমিনি, কোপাইলোট, ক্লদ)
  • প্রম্পট ইঞ্জিনিয়ারিং
  • পাইথন প্রোগ্রামিং
  • এসকিউএল ও ডাটাবেস ম্যানেজমেন্ট
  • অ্যাডভান্সড মাইক্রোসফট এক্সেল
  • পাওয়ার বিআই বা ট্যাবলো, ডাটা ভিজ্যুয়ালাইজেশন
  • গিট বা গিটহাব
  • ক্লাউড কম্পিউটিং (এডব্লিউএস, অ্যাজুর, গুগল ক্লাউড)
  • এপিআই ইন্টিগ্রেশন, নো-কোড/লো-কোড অটোমেশন
  • ক্রিয়েটিভ ও ডিজিটাল স্কিল
  • ইউআই/ইউএক্স ডিজাইন (ফিগমা)
  • গ্রাফিকস (ফটোসপ,ক্যানভা)
  • ভিডিও এডিটিং (প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিজলভ, ক্যাপকাট)
  • ডিজিটাল মার্কেটিং, এসইও ও কনটেন্ট স্ট্র্যাটেজি
  • নিরাপত্তা ও নৈতিকতা
  • সাইবার নিরাপত্তা মৌলিক ধারণা
  • এআই নীতিশাস্ত্র ও শাসনব্যবস্থা
  • সফট স্কিল
  • সমস্যা সমাধান ও সমালোচনামূলক চিন্তাভাবনা
  • দলগত কাজ ও নেতৃত্বগুণ
আরও পড়ুন

এখন এআই কথা বলবে একেবারে মানুষের মতো

বাংলাদেশে এখন কেন প্রস্তুতি জরুরি?

প্রতি বছর হাজার হাজার তরুণ চাকরির বাজারে আসছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো দ্রুত ডিজিটাল রূপান্তর করছে। তাই শুধু ডিগ্রি থাকলেই হবে না প্রাতিষ্ঠানিক দক্ষতার সঙ্গে প্রযুক্তি ব্যবহার করার ক্ষমতা ও নিরন্তর শেখার মানসিকতা লাগবে। নিয়োগকর্তারা এখন এমন কর্মী চান যারা নতুন টুল দ্রুত শিখে কাজে প্রয়োগ করতে পারে।

তবে এআই চাকরি কেড়ে নিচ্ছে এই উক্তি আংশিক সত্য, কিন্তু পুরো সত্য না। অনেক রুটিন কাজ অটোমেশনে যাবে; একই সঙ্গে নতুন পেশা ও দক্ষতার চাহিদা তৈরি হবে। তাই সবচেয়ে ভালো কৌশল হলো এআইকে প্রতিদ্বন্দ্বীর মতো না দেখে নিজের কাজের সহকারী হিসেবে গ্রহণ করা, প্রযুক্তি ফোকাসড দক্ষতা অর্জন করা এবং আজীবন শেখার মানসিকতা গড়ে তোলা।

এমএসকে/কেএসকে