যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের পর দেশে ফিরেছেন লিওনেল মেসি। ফাইনালে হারের হতাশা নিয়ে তিনি ফ্লোরিডা থেকে নিজ শহর রোসারিওতে পৌঁছান, যেখানে পরিবারের সঙ্গে কয়েকদিন বিশ্রাম নেবেন।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শেষ হয়। এরপর দলের একটি অংশ দেশে ফিরলেও সব ফুটবলার একই বিমানে আসেননি। মোট ১৬ জন খেলোয়াড় আর্জেন্টিনায় ফেরেন, আর বাকি ১০ জন নিজ নিজ ক্লাব বা বাসস্থানের উদ্দেশে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইউরোপে চলে যান।
আরও পড়ুন
দেশে ফিরেই অসুস্থ বাবাকে দেখতে রোজারিওতে গেলেন মেসি
মেসি সতীর্থদের একদিন পর দেশে ফিরেছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য রোসারিওকে গেছেন। তিনি কবে যুক্তরাষ্ট্রে ফিরে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে যোগ দেবেন, তা এখনো নিশ্চিত নয়।
৩৯ বছর বয়সী মেসির আর্জেন্টিনা জাতীয় দলে ভবিষ্যৎ নিয়েও জল্পনা চলছে। অনেকের ধারণা, বয়সের কারণে এটি হয়তো তার শেষ বিশ্বকাপ ছিল। তবে এখনো তিনি জাতীয় দল থেকে অবসরের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ফলে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটিই যে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
আরও পড়ুন
লাল কার্ডের পর মুখ খুললেন এনজো
বিশ্বকাপে মেসি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। পুরো টুর্নামেন্টে তিনি ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করে দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন। ফাইনালে পরাজয়ের পরদিন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রৌপ্যপদক গলায় ঝুলিয়ে একটি আবেগঘন ছবি প্রকাশ করেন। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি পুরো টুর্নামেন্টে দলের লড়াই, ত্যাগ এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।
বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হলেও মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি সমর্থকদের ভালোবাসা ও সম্মান অটুট রয়েছে। এখন সবার নজর, তিনি জাতীয় দলের হয়ে আরও খেলবেন কি না এবং কবে আবার মাঠে ফিরবেন।
এমএমআর







