অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মিসর। মিসরের জয়ের আসল কারণ প্রকাশ্যে এসেছে ম্যাচের পর। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের পুরোনো একটি পেনালটির ভিডিও দেখে অনুপ্রেরণা পেয়েছেন মোহামেদ সালেহরা।
অতিরিক্ত সময় শেষ হওয়ার কয়েক মিনিট বাকি থাকতে গোলকিপার প্যাট্রিক বিচকে তুলে নিয়ে ম্যাট রায়ানকে নামান অস্ট্রেলিয়ার কোচ টনি পোপোভিচ। উদ্দেশ্য ছিল রায়ানের অভিজ্ঞতা কাজে লাগানো। তা অবশ্য হয়নি। রায়ান একটি শটও ঠেকাতে পারেননি। টাইব্রেকার শুরু হওয়ার আগে মিসরের ডাগআউটের সামনে কয়েকজন ফুটবলারকে দেখা গিয়েছিল একটি ট্যাবে চোখ রাখতে। সেখানে তারা এমবাপ্পের পেনালটি শট দেখছিলেন।








