বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের অনুমোদিত অনলাইন এমপিও ফাইল অনুমোদন হতে দেরি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জুলাই ২০২৬ মাসের ইনক্রিমেন্ট যুক্ত করা এবং অন্যান্য কাজ থাকায় এ সময় লাগবে।
শনিবার (৪ জুলাই) রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার (এমপিও) মো. জহির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
ইএমআইএস সেলের প্রোগ্রামার জানান, এমপিওভুক্ত জনবলের জুলাই-২০২৬ এর ইনক্রিমেন্ট যুক্ত করাসহ অন্যান্য কাজ শেষ করে অঞ্চল থেকে অনুমোদিত এমপিও আবেদন অনুমোদন করা হবে। তাই জুলাই ২০২৬ মাসের অনুমোদিত অনলাইন এমপিও ফাইল ডান (অনুমোদন) হতে কয়েকদিন বিলম্ব হতে পারে। এ বিষয়ে শিক্ষক-কর্মচারীদের ধৈর্য ধারণ করার অনুরোধ রইলো।
এএএইচ/এমআইএইচএস/








