জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ বুধবার দুপুরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এনসিপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

দলীয় সূত্র জানায়, এনসিপি কার্যালয়ে নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন মার্কিন রাষ্ট্রদূত। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ সময় উপস্থিত থাকবেন।