একদিন খোকাটা
হলো কী যে বোকাটা
লিখে এক গল্প;
গল্পতে গরু ছিল
ঘাস ছিল অল্প।
সব ঘাস খেয়ে গরু
বাঁয়ে যায়, ডানে যায়
খাবারের টানে যায়,
দৌড় দিয়ে মাঠে যায়
ছুটে হাটে হাটে যায়
মুখ দেয় শিম লাউ-
শাক শসা আলুতে
রাগ করে তেড়ে যায়
শিং ঘষে বালুতে,
গাছে উঠে পাতা খায়
এটা ওটা যা তা খায়।
খোকা শেষে রেগে বলে-
এই মোটা দড়ি আন
গরুটারে ধরি আন।
সেই থেকে দড়ি দিয়ে
বেঁধে রাখে বাঁশ কিনে
খেতে দেয় গরুটাকে
ন্যাপিয়ার ঘাস কিনে।








