সাধারণ গাণিতিক হিসাব কষে তাক লাগিয়ে দিয়েছে জিরাফ। বার্সেলোনার একদল বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, জিরাফ সংখ্যার হিসাব রাখতে পারে। এমনকি কোনো পাত্রে খাবারের পরিমাণ কমলে বা বাড়লে তারা সেই পরিবর্তনও সহজে বুঝতে পারে। ইউনিভার্সিটি অব বার্সেলোনা, ইউনিভার্সিটি অব লিপজিগ এবং ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অব ইভোল্যুশনারি অ্যানথ্রোপলজির গবেষকরা যৌথভাবে এই গবেষণা চালিয়েছেন। তারা বার্সেলোনা চিড়িয়াখানার চারটি জিরাফের ওপর এই পরীক্ষা চালান। গবেষণার ফল সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ইউপিআই।








