চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরের দরজা ভেঙে আলমারিতে থাকা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাতে এ বিষয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগী মো. জালাল উদ্দিন।

তিনি বোয়ালখালী শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির হামজা সওদাগরের বাড়ির বাসিন্দা।

ভুক্তভোগী জালাল উদ্দিন বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ঘরের দরজা তালাবদ্ধ করে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যা ৭টার ঘরে ফিরে দেখি দরজা ভাঙা, আলমারিও খোলা। সব জিনিসপত্র এলোমেলো। আলমারিতে থাকা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি সোনার গয়না এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে যায়। এজন্য থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমডিআইএইচ/এমআইএইচএস/