মুলাদীতে জয়ন্তী নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী জামিলার লাশ উদ্ধার করেছেন স্বজনরা। রোববার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আড়িয়ালখাঁ নদীর নন্দীরবাজার এলাকা থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়। জামিলা (১৪) শুক্রবার বেলা ১টার দিকে চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল। জামিলা পটুয়াখালীর বাউফলের কেশবপুরের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে দক্ষিণ লক্ষ্মীপুরে নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
মুলাদী থানার ওসি খন্দকার সোহেল রানা জানান, নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার হয়েছে। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য দেওয়া হয়েছে।








