গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ৮ জুলাই ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া এবং ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম সেনাপ্রধান পরিদর্শন করেন। শনিবার সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরিদর্শনকালে সেনাপ্রধান বাস্তবধর্মী প্রশিক্ষণ, যুদ্ধ প্রস্তুতি, পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণের মান পর্যবেক্ষণ করেন। পাশাপাশি, তিনি বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।