বিশ্বকাপের নকআউট পর্বে মাঠের লড়াইয়ের সমান তীব্রতা ছিল গ্যালারিতেও। লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়াম থেকে শুরু করে হাজার মাইল দূরের ব্রাসেলস—স্পেন ও বেলজিয়ামের সমর্থকদের উচ্ছ্বাস, রঙিন সাজ আর পতাকার ঢেউ তৈরি করেছে উৎসবের আবহ। সমর্থকদের উৎকণ্ঠা, প্রত্যাশা আর শেষ পর্যন্ত জয়-হতাশার নানা মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।
বিচিত্র সাজে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন বেলজিয়ামের সমর্থকেরা। ১০ জুলাই, ক্যালিফোর্নিয়া স্পেনের পতাকা ও রঙে রঙিন সমর্থকদের প্রাণচঞ্চল উপস্থিতি। ১০ জুলাই, ক্যালিফোর্নিয়াস্পেন–বেলজিয়াম ম্যাচ শুরুর অপেক্ষায় স্টেডিয়ামের বাইরে সমর্থকেরা। ১০ জুলাই, ক্যালিফোর্নিয়াব্রাসেলসে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হয়েছেন বেলজিয়ামের সমর্থকেরা। ১০ জুলাই, ব্রাসেলসগ্যালারিতে খেলা শুরুর অপেক্ষায় স্পেনের এই খুদে সমর্থক। ১০ জুলাই, ক্যালিফোর্নিয়াব্রাসেলসে বড় পর্দার সামনে খেলা দেখতে সমবেত বেলজিয়ামের ফুটবলপ্রেমীরা। ১০ জুলাই, ব্রাসেলস। ছবি: রয়টার্সস্পেনের পতাকা হাতে গ্যালারিতে এক সমর্থক। ১০ জুলাই, ব্রাসেলসম্যাচের রোমাঞ্চে আবেগঘন প্রতিক্রিয়া বেলজিয়াম সমর্থকদের। ১০ জুলাই, ব্রাসেলসস্বপ্নভঙ্গের মুহূর্তে হতাশ বেলজিয়ামের সমর্থকেরা। ১০ জুলাই, ব্রাসেলসভেনিস বিচের ফ্যান জোনে স্পেনের জয় উদ্যাপনে উচ্ছ্বসিত এক সমর্থক। স্পেন ২–১ গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছে। ১০ জুলাই, ক্যালিফোর্নিয়া