ঢাকার হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
রোববার (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- রবিন হাওলাদার (২২), স্বাধীন হোসেন (২৩), ইদ্রিস আলী (২২), আলম (২২), জাহিদ (৩২), সাগর (২৫), শাহিন হাসান হানিফ (২০), নুর মোহাম্মদ (৬০), মাহিম (২৪), ইয়ামিন (২৪), হাকিম সরদার (৪৫), লাস্ট মিয়া (২৫), জহুরুল ইসলাম জীবন (২২), ইমন (২২), রাসেল (২৫), স্বপন (২২), শফিক (৩০), মিলন (৩৮) ও জাহিদ হোসেন (৩৫)।
নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেআর/এমকেআর






