সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৬৬ শিশুর দেহে সন্দেহভাজন ও ১১৪ শিশুর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে ৬২৫ জন মারা গেছে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে সারা দেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮০, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ জন মারা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত) হামের লক্ষণ নিয়ে (সন্দেহভাজন রোগী) ৮৮৬ জন হাসপাতালে এসেছে। একই সময়ে সন্দেহভাজন হাম শনাক্ত হয়েছে ১১৪ শিশুর দেহে। এর মধ্যে ৮২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৪ জন, রাজশাহীতে ২৪, সিলেটে ৫৪, চট্টগ্রামে ১৯০, বরিশালে ১৩২, ময়মনসিংহে ৪৬, খুলনায় ৬৩ ও রংপুরে ৮ জন রয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩০ জুন সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫ জন এবং সন্দেহভাজন হামরোগীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৭ জন। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তির হয়েছে ৮৪ হাজার ৬২৭ জন। যার মধ্যে ৮০ হাজার ৯৭৪ জন এরইমধ্যে ছাড়া পেয়েছেন।