কিশোরগঞ্জের নিকলী হাওড়ে ডুবসাঁতার খেলতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। তার নাম শফিকুল ইসলাম তুলু। শুক্রবার বেলা সাড়ে ৩টায় নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া হাওড়ে এ ঘটনা ঘটে। তুলুর বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামে। তারা বাবার নাম হাবিবুর রহমান।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়েও বিকাল ৪টা পর্যন্ত নিখোঁজ শফিকুলের খোঁজ মেলেনি। তিনি আরও বলেন, ঘটনার পর আশপাশের লোকজন ছোট ছোট নৌকা নিয়ে শফিকুলকে উদ্ধারে কাজ শুরু করেন। এছাড়া এমন খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল হাজির হয়। হাজির হন শফিকুলের স্বজনরাও।