রাজধানীর হাতিরঝিল লেকপাড় থেকে মো. মাহফুজ (৪৫) নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন
অনলাইনে পরিচয় / কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, লাশ ফেলা হয় হাতিরঝিলে
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম উল্লাহ জানান, খবর পেয়ে বিকেলে হাতিরঝিল লেকপাড় থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
হাতিরঝিলে যুবকের মরদেহ উদ্ধার
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত মাহফুজ ঢাকার কামরাঙ্গীরচরের নয়াগাঁও আশরাফাবাদ এলাকার আব্দুল মালেকের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল আমিন/এমএমকে








