রাজধানীর হাতিরঝিল লেক থেকে মো. আজিম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি জানান, সকালে খবর পেয়ে হাতিরঝিল লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুর ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আজিম উদ্দিন পশ্চিম রামপুরার উলন রোডের শিমুল বাগ এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন
ঢামেকের জরুরি বিভাগের পাশে মিললো অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ
এসআই মো. নাজমুল আরও জানান, ডিউটিরত আনসার বাহিনীর সদস্যরা লেকের পানিতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে হাতিরঝিল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকের পানিতে পড়ে গিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল আমিন/এমএমকে








