বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে আরেকটি ইতিহাস গড়ার অপেক্ষায় আছেন এমিলিয়ানো মার্টিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই দেশটির হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক হয়ে যাবেন তিনি।
সেমিফাইনালটি হবে মার্টিনেজের বিশ্বকাপে ১৪তম ম্যাচ। এর মধ্য দিয়ে ভেঙে যাবে ৪৮ বছরের পুরোনো একটি রেকর্ড। এতদিন ১৩ ম্যাচ নিয়ে শীর্ষে ছিলেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি গোলরক্ষক উবালদো ফিলোল। বর্তমানে ফিলোলের সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক মার্টিনেজ।
ফিলোল ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২-টানা তিনটি বিশ্বকাপে খেলেছিলেন। সেই তিন আসরে তিনি মোট ১৩টি ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্ট সামলান। অন্যদিকে, মার্টিনেজ মাত্র দুটি বিশ্বকাপ—২০২২ ও ২০২৬-খেলেই সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।
আরও পড়ুনঃ চোরের দলের খেলা কবে: গুগল সার্চে আর্জেন্টিনার ম্যাচ কেন দেখাচ্ছে
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরো। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে তিনি খেলেছিলেন ১২টি ম্যাচ। চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই রোমেরোকে পেছনে ফেলেন মার্টিনেজ।
The post ইংল্যান্ড ম্যাচেই ইতিহাস গড়ার অপেক্ষায় মার্টিনেজ appeared first on ZoomBangla.







