আটটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে জর্ডান। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রানিউজ জানিয়েছে, জর্ডান ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

জর্ডানের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে পেট্রানিউজ বলেছে, “এই প্রতিহতকরণ অভিযানে ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার খসে পড়লেও কোনো হতাহত বা বস্তুগত ক্ষতি হয়নি।”

সংবাদ সংস্থাটি আরো বলেছে, “আমরা রাজ্যের আকাশসীমা রক্ষা করতে এবং এর সার্বভৌমত্ব ও ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।”

এর আগে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা হিসেবে সাইরেন বেজে উঠেছিল।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল-মামলাকা বলেছে, “নাগরিকদের সতর্ক করতে এবং নির্দেশনা মেনে চলার আহ্বান জানাতে বৃহস্পতিবার জর্ডানে বিপদ সংকেত সাইরেন বেজেছে।”