দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, “বুদ্ধিজীবী-কমিউনিস্টরা সমাজবিরোধী, ওদের মাথায় ডিম ভাঙুন।” বৃহস্পতিবার কলকাতার ইকো পার্কে তিনি এ কথা বলেছেন।
পশ্চিমবঙ্গে সরকারের বদলের পরে রাজ্যজুড়ে জনরোষ আখ্যা দিয়ে ডিম ছুঁড়ে মারার রেওয়াজ চালু হয়েছে। যদিও বিজেপির শীর্ষ নেতাদের একাংশ বিষয়টির প্রতিবাদ করছেন। এরমধ্যেই দলীয় লাইনের বাইরে গিয়ে বিজেপি সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ ডিম থেরাপির স্বপক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন।
দিলীপ ঘোষ বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনকাণ্ডে মূল অভিযুক্তকে এনকাউন্টার করার বিষয়টি যুক্তিযুক্ত বলে আখ্যা দিয়ে দিলীপ বলেন, “যারা এনকাউন্টারের বিরোধিতা করছেন এরা সমাজবিরোধী। এই যে অপরাধ বেড়েছে, সমাজে এর পিছনে কমিউনিস্টরা-বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা নিজের ইমেজ আর নাম ছাড়া কিছু চায় না। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধী সাজা পেলে তার বিরুদ্ধেও আন্দোলন।”
বিজেপি এই মন্ত্রীর বলেন, “ডিম এই সব বুদ্ধিজীবীদের মাথায় ভাঙুন। এদের বুঝিয়ে দিন। অপরাধী এবং অপরাধের পাশে দাঁড়ানো এইসব মানুষকে সমান ট্রিটমেন্ট দিন।”








