গত দুই রাত ধরে চালানো মার্কিন হামলায় ইরানে ১৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার রাতে ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছিল মার্কিন বাহিনী। অপরদিকে, কুয়েত-বাহরাইনে ৮৫টি মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর দাবি করেছিল ইরানি বাহিনী। বুধবার রাতে আবারো ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর জানিয়েছেন, ৮ ও ৯ জুলাই ইরানের পাঁচটি প্রদেশে চালানো মার্কিন হামলায় ৭৮ জন আহত হয়েছেন।

তিনি আরো জানান, আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি কাউন্টি ইরানশাহরের গভর্নর রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানবন্দরের একটি ভবনে মার্কিন হামলায় একজন নিহত হয়েছেন।