জাতিসংঘের পুলিশিং সম্মেলনে অংশ নিতে নির্ধারিত নিউইয়র্ক সফর বাতিল করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। কট্টর ডানপন্থি এই মন্ত্রীর সফর বাতিলকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিন্দ রাজাব ফাউন্ডেশন’। শুক্রবার ইসরাইলি গণমাধ্যম সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করে। বেন-গভিরের সফরকে ঘিরে নিউইয়র্কে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীরা। একই সঙ্গে বিভিন্ন মানবাধিকার সংগঠন যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের দাবি জানায়। এর মধ্যেই সফর বাতিলের সিদ্ধান্ত নেন তিনি। জেরুজালেম পোস্ট।








