ইট-পাথরের ব্যস্ত নগরী ঢাকায় শিশুদের বেড়ে ওঠার জন্য নিরাপদ, খোলামেলা ও সবুজ পরিবেশের চাহিদা দিন দিন বাড়ছে। সেই প্রয়োজন সামনে রেখে নিউ ইস্কাটনের দিলু রোডে যাত্রা শুরু করেছে নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল।
স্কুলে প্রবেশ করলেই চোখে পড়ে সবুজ আর নান্দনিকতার এক মনোমুগ্ধকর সমন্বয়। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাল ইটের দৃষ্টিনন্দন ভবনের পাশেই রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। কৃত্রিম সবুজ ঘাসে মোড়ানো মাঠজুড়ে শিক্ষার্থীরা খেলায় মেতে ওঠে, গড়ে তোলে বন্ধুত্ব আর দলগত চর্চা।
ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে থাকা গাছপালা শহুরে পরিবেশেও এনে দিয়েছে প্রশান্তির আবহ। মাঠসংলগ্ন দেয়ালে আঁকা হরিণ, পাহাড় ও বনভূমির দেয়ালচিত্র শিশুদের কল্পনাশক্তিকে যেমন উসকে দেয়, তেমনি প্রকৃতির প্রতি তাদের আগ্রহও বাড়িয়ে তোলে।
স্কুল কর্তৃপক্ষের তথ্যমতে, পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে লক্ষ্যেই শিক্ষার্থীদের জন্য শেখা ও খেলাধুলার সমন্বয়ে একটি প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে।
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক এডেক্সেল কারিকুলামে পাঠদান করা হয়। এখানে শিক্ষাবর্ষ শুরু হয় জুলাইয়ে এবং শেষ হয় জুনে।
স্কুলটির অধ্যক্ষ মারিয়াম নূর ইউনুস জানান, জুলাই মাসজুড়ে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিভাবকদের জন্য ক্যাম্পাস ভিজিটের সুযোগ রাখা হয়েছে। আগ্রহী অভিভাবকদের স্কুল পরিদর্শন করে পরিবেশ ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানার আহ্বান জানিয়েছেন তিনি।
এএএইচ/এমআইএইচএস








