লামিনে ইয়ামালকে মাঠে রুখবে, সেই সাধ্য কার। মাঠের বাইরে অবশ্য ছোট ভাইয়ের কাছে ম্লান স্পেনের টিনএজ উইঙ্গার। অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের ৩-০ গোলে জেতা ম্যাচে তার ছোট ভাই কেনিকে দেখা যায় গ্যালারি থেকে গলা ফাটাচ্ছে ইয়ামালের জন্য। ক্যামেরা এমন দৃশ্য ধারণের জন্যই তো ওতপেতে থাকে। ব্যস, সঙ্গে সঙ্গে ছবিটি ভাইরাল হয়ে যায়। ম্যাচ শেষে ছোট ভাইকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল ইয়ামালের ছবিও ভাইরাল হয়। ইয়ামাল বলেন, ‘ভাইকে আমি প্রচণ্ড ভালোবাসি। ছোট ভাই আমার কাছে সন্তানের মতো।’