সিরাজগঞ্জের বেলকুচিতে জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ সিয়াম (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সিয়াম চর সমেশপুর গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জমিতে ধান রোপণ করছিলেন সিয়াম। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশে থাকা কৃষকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এম এ মালেক/এসআর/জেআইএম








