আত্মীয়ের জানাজার নামাজে যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জাহিদা বেগম (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাখাওয়াত তালুকদার ও ছেলে ওয়ারিফ তালুকদার আহত হয়েছেন। 

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় ধনবাড়ীর নল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাখাওয়াত তালুকদার ভূঞাপুরের  গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। 

ধনবাড়ী থানার এসআই ফরিদ আহমেদ বলেন, মোটরসাইকেলে সকালে ওই দম্পতি ছেলেকে নিয়ে আত্মীয়ের জানাজায় অংশ নিতে জামালপুর যাচ্ছিলেন। নল্লাবাজার এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদা বেগম মারা যান। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।