বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে মো. কামরুজ্জামানকে (কামরুজ্জামান দুলাল) চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। ২৩ জুলাই এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন ২০১৯-এর ধারা ১২ (২) অনুযায়ী মো. কামরুজ্জামানকে (কামরুজ্জামান দুলাল) অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে ১ বছর মেয়াদের জন্য বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আরও পড়ুন

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের যুগ্ম সম্পাদক হলেন রুবেল

মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল) যুবদলের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক ছিলেন। তার আগের কমিটিতে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় দপ্তর সম্পাদক।

জানা যায়, সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের পদ ছাড়া বাকি ১১টি সংস্থায় গ্রেড-২ পদমর্যাদায় ১ বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।

এসইউ