বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রীকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান তিনি। এ সময় চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন রাষ্ট্রপতি।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়।
রাতে সাড়ে ১১টার দিকে হাসপাতালের ক্যাশ অ্যাকাউন্টস অফিসার তানভীর হোসেন আজকের পত্রিকাকে জানান, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। তাঁর হৃদ্যন্ত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে।
তানভীর হোসেন আরও বলেন, জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছে, বিদ্যুৎমন্ত্রী ভাইরাল ফ্লুতে আক্রান্ত। দুই দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। অসুস্থতার কারণে তিনি সোমবার ও মঙ্গলবার অফিস করতে পারেননি।








