গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাজধানী ঢাকা ব্যতীত দেশের সব মহানগরী ও জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সংগঠনের সংশ্লিষ্ট শাখাগুলো এবং সংশ্লিষ্ট এলাকার শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।








