জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ভারোত্তোলক জেসমিন আক্তার আর নেই। রোববার তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক ছিলেন। জেসমিন আক্তারের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন। বাংলাদেশের ভারোত্তোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছিলেন জেসমিন আক্তার। ক্রীড়া প্রতিবেদক।