সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘ সাড়ে চার দশক ধরে ছদ্মবেশে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনকে বিশেষ গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ প্রধান শফিকুল আলম গণমাধ্যমে বলেন, ‘‘মোজাফফর হোসেন এখন পুলিশ হেফাজতে আছে। যেহেতু সে এতদিন পলাতক ছিল, নিয়ম অনুযায়ী তাকে তার বাহিনীতে হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডের সময় হামলাকারী দলটির অন্যতম সদস্য ছিলেন মেজর মোজাফফর হোসেন। ঘটনার পর থেকেই তিনি দীর্ঘ ৪৫ বছর পলাতক ছিলেন। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।








