হবিগঞ্জের নবীগঞ্জে বাড়ির পাশের খালে পড়ে জুয়েল মিয়া (২১) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার কানাইপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত জুয়েল মিয়া ওই গ্রামের এখলাছ মিয়ার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে শারীরিক প্রতিবন্ধী ছিলেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজের কক্ষে যান জুয়েল। রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘর থেকে বের হন। এ সময় অন্ধকারের মধ্যে বাড়ির পাশের খালের পাড় দিয়ে হাঁটার সময় পা পিছলে পানিতে পড়ে যান তিনি। শারীরিক প্রতিবন্ধিতার কারণে তিনি সাঁতরে পাড়ে উঠতে পারেননি।বৃহস্পতিবার সকালে জুয়েলকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। /