জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে লাল ব্যাজ পরিধান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
শনিবার (১১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
শেখ মুজিব ১৯৭৩ সালে স্বৈরাচারের সূচনা করে গেছেন: সারজিস আলম
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো মনজরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো শাহীনুজ্জামান, সিনিয়র অধ্যাপক ড. মো আলীনূর রহমান, অধ্যাপক ড. মো নজিবুল হক, অধ্যাপক ড. মো ফারুকুজ্জামান খানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রনেতারা।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ সব শহীদদের স্মরণে আমরা আজ লাল ব্যাচ পরিধান করেছি। আগামী ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।
ইরফান উল্লাহ/কেএসআর







