‌‘এ জুলাই ভুলতে দেবো না, এ গোলাপ তুলতে দেবো না’—জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই বার্তা দিয়েছেন রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ১০টায় ভিপি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এমনই স্পষ্ট বার্তা দিয়েছেন।

পোস্টে তিনি জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনাকে ধরে রাখার আহ্বান জানান। পাশাপাশি গোলাপকে প্রতীকী ইঙ্গিতের মাধ্যমে হৃদয়ের স্মৃতিকে সংরক্ষণের কথা বলেছেন।

এ বিষয়ে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘জুলাইকে ভুলতে দিতে চাই না। আওয়ামী ফ্যাসিস্টরা ভুলিয়ে দিতে চায়। কিন্তু জুলাইয়ের আবেগ ও স্মৃতি ধরে রাখার জন্য যা করা দরকার সব করবো। এ জুলাইয়ের মধ্যেই জুলাই মিউজিয়াম তৈরির জন্য চেষ্টা চালাচ্ছি। সারা মাসব্যাপী জুলাই নিয়ে আমাদের নানা কার্যক্রম থাকবে।’

এসআর/জেআইএম