উমামা ফাতেমার ফেসবুক পোস্ট ঘিরে তুমুল আলোচনা

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও রসিকতার সৃষ্টি হয়েছে। বুধবার (১ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি রসাত্মক ভঙ্গিতে জুলাই আন্দোলনের শংসাপত্র বা সার্টিফিকেট বিক্রির এই আইডিয়া শেয়ার করেন। ​নিজের ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লেখেন, "জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে? এক মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি, আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, পার পিস ৫০ টাকা।" আন্দোলনের কৃতিত্ব ও উপাধি নিয়ে চলমান বিভিন্ন রাজনৈতিক আলোচনার আবহে তার এই ব্যাঙ্গাত্মক পোস্টটি দ্রুত সবার নজর কাড়ে। ​ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নিয়ে রসিকতা করে তিনি পোস্টে আরও লেখেন, "ভোট করার সময় সার্টিফিকেটপ্রাপ্তদের সাথে জোট করবো, দারুণ সব টাইটেল হবে, লেটস ছে- জুলাইয়ের ফিনিক্স পাখি, জুলাইয়ের আবাবিল পাখি, জুলাইয়ের ইমাম, জুলাইয়ের মাস্টারমাইন্ড।" সবশেষে নিজের এই অভিনব ভাবনার বিষয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া জানতে চেয়ে তিনি লেখেন, "কেমন লাগল আইডিয়াটা?" উমামার এই ফেসবুক পোস্টটি নিয়ে এখন সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা ও মন্তব্য দেখা যাচ্ছে।