মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাৎক্ষণিক হস্তক্ষেপে প্রবেশপত্র-সংক্রান্ত জটিলতা কাটিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছে ৯ শিক্ষার্থী। শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থীদের নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করেন ইউএনও মো. জিয়াউর রহমান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ৯ শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে গিয়ে জানতে পারে তাদের প্রবেশপত্র আসেনি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রবেশপত্র না থাকায় শিক্ষার্থীরা কেন্দ্রে গিয়ে বিপাকে পড়ে এবং তাদের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে।খবর পেয়ে ইউএনও মো. জিয়াউর রহমান দ্রুত পদক্ষেপ নেন। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় প্রবেশপত্র-সংক্রান্ত জটিলতা দূর হলে শেষ পর্যন্ত ওই ৯ পরীক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পায়।শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষা পাওয়ায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই দ্রুত ও কার্যকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, সময়মতো ইউএনও এগিয়ে না এলে পরীক্ষার্থীদের একটি বছর নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল।/
রাজনীতি
শ্রীমঙ্গলে ইউএনওর উদ্যোগে প্রবেশপত্র জটিলতার সমাধান

শেয়ার করুন







