নারী জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে।

টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের মেয়েরা ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেলো। ৫ দলের এই টুর্নামেন্ট হচ্ছে সিঙ্গেল লিগ ভিত্তিক। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে হবে শিরোপার লড়াই।

হংকংকে ৬-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল রিয়া-এমারা। তবে দ্বিতীয় ম্যাচে গোল পেতে বাংলাদেশকে শেষ কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৫০ মিনিটে নাদিরা এমার করা গোলে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ১৬ জুলাই। ওই ম্যাচ জিতলে বাংলাদেশের মেয়েদের ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হবে। শেষ ম্যাচ কাজাখস্তানের বিপক্ষে ১৭ জুলাই। দুই ম্যাচের একটি জিতে বাংলাদেশের পর অবস্থান করছে হংকং।

আরআই/এমএমআর