‘কাব্য ছন্দ সাহিত্য ইন্সপায়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর ডালিম। সম্প্রতি নারায়ণগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা তার হাতে ক্রেস্ট তুলে দেন।

এ অর্জনে যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জাহাঙ্গীর ডালিমকে অভিনন্দন জানান, সহ-সভাপতি রাকিবুল রকি, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রিন্স, সাহিত্য সম্পাদিকা শিরিনা আক্তার রীনা, প্রচার সম্পাদক মনির তালুকদারসহ স্বজন সদস্যরা। ১৭ জুন বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু সভাপতিত্ব করেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ও নাট্যকার মু: জালাল উদ্দিন নলুয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক মো. আমির হোসেন, কবি, শিক্ষক ও সাংবাদিক রণজিৎ মোদক, সাহিত্য সাময়িকী কাব্য কথা’র সম্পাদক ও প্রকাশক পুঁথি সম্রাট জালাল খান ইউসুফী এবং জেনারেশন পিপিএ’র মো. মাজহারুল ইসলাম কিসলু।

সাধারণ সম্পাদক, স্বজন সমাবেশ, নারায়ণগঞ্জ