হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে একটি সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রয়োজনীয় প্রকৌশলগত মান অনুসরণ না করেই কাদার ওপর সিসি (সিমেন্ট কংক্রিট) ঢালাই করা হয়েছে। এমনকি কাদাযুক্ত অংশের ওপরই আরসিসি (রডসহ ঢালাই) কাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে।এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এভাবে কাজ চললে সড়কটি টেকসই হবে না এবং অল্প সময়ের মধ্যেই তা চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হবে, অন্যদিকে সাধারণ মানুষকে দীর্ঘমেয়াদি দুর্ভোগ পোহাতে হবে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে দৃশ্যমান অনিয়ম থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর তদারকি নেই। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ চালিয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী সড়ক নির্মাণের আগে কাদা ও নরম মাটি অপসারণ করে ভিত্তি শক্ত করার কথা থাকলেও বাস্তবে তা করা হচ্ছে না।এলাকাবাসী অবিলম্বে এই কাজের মান যাচাই এবং তদন্তের দাবি জানিয়েছেন। স্বচ্ছতা নিশ্চিত করে কাজ শেষ করার জন্য তারা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারকি কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। \
রাজনীতি
কাদার ওপর ঢালাই!

শেয়ার করুন







