রেস্তোরাঁয় খাবারের টেবিলে পাশাপাশি বসা কেয়া পায়েল ও অচেনা এক তরুণ। দুজনেই খাবার খাচ্ছেন। মাঝে মাঝে ওই তরুণকে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছেন কেয়া পায়েল। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কেয়া পায়েলের প্রেম নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ অচেনা তরুণের সঙ্গে কেয়ার সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন।  

কেয়া পায়েলের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরে তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা। শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাদের যুক্তরাজ্যে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। 

প্রাচুর্যের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন কেয়া পায়েল। এ তথ্য জানিয়ে সূত্রটি বলেন, “কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারও জানে। এমনকি, ভবিষ্যতে তাদের বিয়ের পরিকল্পনাও রয়েছে। উপযুক্ত সময়েই দুই পরিবার তাদের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।” 

কেয়া পায়েল

কেয়ার প্রেম নিয়ে চর্চা চললেও এখনো মুখে কুলুপ এঁটে আছেন। তবে কিছু দিন আগে নিজের প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দেন। কেয়া পায়েল বলেছিলেন, “বিয়ে মানে, আমি সারাজীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ো হবো। সেই মানুষটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মা-বাবা, ভাই-বোনের মতোই আমার জীবনে তার একই অবস্থান।”    

প্রশ্ন ছুড়ে দিয়ে কেয়া পায়েল বলেছিলেন, “আমার বর, আমার জীবনসঙ্গী, আমার আত্মা—সে মানুষটা যদি আমার জীবনে থাকে, তাহলে আমি সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাব। আমি এই বিষয় কেন জানাব না? সে তো হবে আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমি কেন এটা গোপন রাখব? কোনো দিন আমি এটা গোপন রাখব না।” 

কেয়া পায়েল

কেয়া পায়েল মনে করেন, বিয়ের সৌন্দর্য সবাইকে জানানোর মধ্যে, আর প্রেম সুন্দর গোপনে। তার ভাষায়—“বিয়ের সৌন্দর্য হচ্ছে, সবাইকে বলার মধ্যে। বিয়ে করব সেটা সবাই জানবে না? লুকিয়ে প্রেম করব, সেটা ঠিক আছে। লুকিয়ে প্রেম করার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। তবে বিয়েটা অবশ্যই সবাইকে জানিয়ে করব।”