বিশ্বকাপের মাঝপথেই বড় দুঃসংবাদ পেলো কলম্বিয়া। দলের অন্যতম স্ট্রাইকার জোন কর্দোবা চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
কলম্বিয়া ফুটবল দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, কর্দোবা অ্যাডাক্টর (কুঁচকির) পেশিতে চোট পেয়েছেন। এই চোটের জন্য তাকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ঘানার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের শুরুতেই তিনি চোট পান এবং অষ্টম মিনিটে তার পরিবর্তে স্পোর্টিংয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে মাঠে নামানো হয়।
কর্দোবার ছিটকে যাওয়ায় আক্রমণভাগে বড় ধাক্কা খেলো কলম্বিয়া। এখন টুর্নামেন্টের বাকি পথ পাড়ি দিতে ২৫ সদস্যের স্কোয়াড নিয়েই লড়াই চালিয়ে যেতে হবে দলটিকে। নকআউট পর্বে গুরুত্বপূর্ণ সময়ে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে হারানো কলম্বিয়ার জন্য বড় ক্ষতি বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
আরআর/আইএন








